👁 92 Views

পার্বতীপুরে নদীতে ডুবে তিন কিশোরীর মৃত্যু

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : পার্বতীপুরে কালনদীতে ডুবে তিন কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ভাদুরীপাড়া এলাকায় ঘটেছে এ ঘটনা।

স্থানীয়রা জানালেন, ভাদুরীপাড়া গ্রামের পাশে কালনদীতে দুপুরে গোসলে নেমে ডুবে যায় আকলিমা খাতুন (১৬), দুলালী খাতুন (২৩) ও সুরভী (১৩)। এর মধ্যে দুলালী ও সুরভী আপন বোন, আকলিমা তাদের প্রতিবেশী।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ এসব নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, স্থানীয়রা দুপুরে তিনজনের মরদেহ ভাসতে দেখে ৯৯৯- এ কল দেয়। ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশেরও ধারণা, গোসলে নেমে ডুবেছেন তারা।

এ ঘটনায় অপমৃত্যুর মামলা হচ্ছে বলেও জানালেন ওসি ওয়াদুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *