
পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালনে ব্যাটারী চালিত ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়ন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, মোটর ও বাস শ্রমিক ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়ন সহ অসংখ্য শ্রমিক সংগঠন দিনব্যাপী কর্মসূচী গ্রহন করে। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, মিছিল ও বর্ণাঢ্য শোভা যাত্রা। আজকের এই দিবসটি পালনে সবচেয়ে বড় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় শহরের শহীদ ময়দান সংলগ্ন পৌর অডিটোরিয়াম এ্যান্ড কমিউনিটি সেন্টারে।
উদীয়মান রাজনৈতিক নেতা ও ব্যাটারী চালিত রিক্স ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান সিয়ামের আহ্বানে শুক্রবার সকাল ১০ টায় বিভিন্ন শ্রমিক সংগঠনের অন্তত ৪ হাজার শ্রমিক এখানে সমবেত হন। সংগঠনসমূহের শ্রমিকরা বাদ্যযন্ত্রের তালে তালে দুনিয়ার মজদুর এক হও, শ্রম ঘন্টা ৮ ঘন্টা কার্যকর কর, করতে হবে- স্লোগানে পার্বতীপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।