মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : পার্বতীপুরে যুবদল আয়োজিত দলীয় সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ কাঁপালো সংগীত শিল্পী সালমা ও মনির খান।
শনিবার (১৩ জুন) পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে গণতন্ত্র উন্নয়ন ও সম্প্রীতি ও সংস্কৃতির মহামিলন ও ঈদ পূর্ণমিলনী শীর্ষক ব্যানারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পার্বতীপুর উপজেলা যুবদল দলীয় সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগ।
সভাপতিত্ব করেন মোঃ মমিনুল ইসলাম ডাক্তার ভারপ্রাপ্ত আহ্বায়ক উপজেলা যুবদল পার্বতীপুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল সভাপতি দিনাজপুর জেলা বিএনপি ও দিনাজপুর জেলা পরিষদ প্রশাসক, এডভোকেট বক্তিয়ার আহমেদ কচি সাধারণ সম্পাদক জেলা বিএনপি দিনাজপুর, আব্দুল মনাফ মুকুল সহ-সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ যুবদল নির্বাহী কমিটির ও সাবেক সভাপতি জেলা যুবদল দিনাজপুর,সাইফুল আযম সোহেল সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল জেলা শাখা দিনাজপুর, রেজাউর রহমান রেজা সদস্য সচিব জেলা যুবদল দিনাজপুর।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকতায় ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আনারুল ইসলাম সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী সমাজসেবক উদ্যোক্তা প্রেসিডেন্ট বাংলাদেশ রেপ রেফ্রিজারেশন এন এয়ার কন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ মাহাবুর রশিদ সংগ্রাম সদস্য সচিব উপজেলা যুবদল পার্বতীপুর ও সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি পার্বতীপুর।
আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী সালমা,মনির খান,সুকুমার বড়ুয়া, মহুয়া মৌ সহ দেশবরেণ্য শিল্পীবৃন্দ। বিশাল আকারের আলোঝলোমলো মঞ্চে মঞ্চ কাঁপিয়ে সংগীত পরিবেশন করে হাজার হাজার দর্শক শ্রোতাদের মাতিয়ে তুলেন দেশবরেণ্য শিল্পী সালমা ও মনির খান।