
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: পার্বতীপুরে হত্যাকান্ডের শিকার মুনতাছির রহমান নামে ৬ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্বজনরা।
এসময় তারা ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রতিবেশী মাদকাসক্ত যুবক মোস্তফা মিয়াকে (২০) আটক করে পুলিশে দিয়েছে। শিশু হত্যাকান্ডের এই ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে শহর থেকে প্রায় তিন কিঃ মিঃ দুরে মধ্যদর্গাপাড়া গ্রামের মাদ্রাসার পিছনে।
স্হানীয়রা জানান,শিশুটিকে দুপুর ১২টার দিকে তার বাবা মা খুঁজে না পেয়ে বাড়ী লাগোয়া দর্গা পাড়া মাদ্রাসার পিছনে জংগলে যায়। সেখানে বিকেলের দিকে মৃতাবস্হায় ঝাড় লতাপাতার নিচ থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। শিশুটির মুখে শুকনো মাটি ঢুকানো ছিল।
এছাড়াও গলায় দাগ ছিল। নিখোঁজের সময় তার পরনে শুধু একটি হাফ প্যান্ট পরা ছিল। শরীর ছিল খোলা। শিশুর বাবা মামুনুর রশিদ জানান, তার শিশু ছেলে মুনতাছিরের সাথে মাঝে মাঝে প্রতিবেশী যুবক মোস্তফাকে খেলা-ধুলা করতে দেখতো। তিনি কাঁদতে কাঁদতে আরো জানান,ছেলের মুখে কিছু কাপড়ের টুকরা ও মাটি ঢুকানো ছিল।
এ সংবাদ পাঠানো পর্যন্ত পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত)শহীদুল ইসলাম পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্হলে পৌঁছেন এবং শিশুর লাশসহ আটক মোস্তফাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান।
এলাকায় শোকের মাতম চলছে। ওসি তদন্ত শহীদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্ত চলছে। মোস্তফা নামক এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।