পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-১

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মোঃ আরিফ হোসেন(২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
আজ বুধবার সকাল সাড়ে ৭ ঘটিকায় পার্বতীপুর রেলওয়ে ষ্টেশনের ২ ও ৩ নম্বর প্লাটফরমের মাঝামাঝি ফুটওভার ব্রিজে ওঠার সিড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃত আরিফ হোসেন লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার শৌলমারী গ্রামের মজিবর মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, পার্বতীপুর রেলওয়ে থানার এসআই মোঃ শাখাওয়াত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ষ্টেশনের ফুটওভার ব্রিজের সিঁিড়র কাছ থেকে আরিফ হোসেনকে আটক করা হয় এবং তার কাছে থাকা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা গেছে লালমনিরহাট থেকে মাদকের চালানটি পার্বতীপুরে আসে। গাঁজা উদ্ধারের ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় ২০১৮ সালের মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *