পার্বতীপুর বস্ত্র ব্যবসায়ী উন্নয়ন সমিতির চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
পার্বতীপুরের বস্ত্র ব্যবসায়ী উন্নয়ন সমিতির কার্যকরী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হয়েছে। নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পাশাপাশি কয়েকটি পদে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রকাশিত তালিকা অনুযায়ী, সভাপতি পদে মোঃ হাফিজুর রহমান (চাঁদ আলী) বাইসাইকেল প্রতীক এবং মোঃ রকিব-উল-ইসলাম ছাতা প্রতীক পেয়েছেন। সহ-সভাপতি পদে মোঃ আসাদুজ্জামান (বিপুল) চেয়ার এবং মোঃ আব্দুর রহমান টেবিল প্রতীক পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ রেজাউল করিম ঘোড়া এবং মোঃ শফিকুল ইসলাম হাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ এমদাদুল হক বিপ্লব মোরগ এবং মোঃ সায়েদুর মোরাসিলিন (জনি) মাছ প্রতীক পেয়েছেন। অর্থ সম্পাদক পদে মোঃ জহুরুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জালাল উদ্দীন হারিকেন এবং হারেজ আলী মোমবাতি প্রতীক পেয়েছেন। এছাড়া দপ্তর সম্পাদক পদে মোঃ মাহমুদুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। নির্বাচন কমিশনার মোঃ আমিনুল হক স্বাক্ষরিত প্রকাশিত চূড়ান্ত তালিকায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে। নির্বাচনকে ঘিরে বস্ত্র ব্যবসায়ী সমিতির সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। আগামী ২ অক্টোবর রোজ শুক্রবার সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত ত্রিবার্ষিক নির্বাচন অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *