👁 101 Views

পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজার জেলা সদরসহ প্রতিটি উপজেলায়  আজ ২২ জুন ২০২৬ খ্রি. বিকেল আইনসৃঙ্খলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিল্‌লুর রহমানের নির্দেশনায়  এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের তত্ত্বাবধানে সোমবার (২২ জুন) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলার প্রতিটি থানায় বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট পরিচালনা করা হয়।

কার্যক্রমের মাধ্যমে পুলিশ সদস্যদের জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি, দ্রুত মোতায়েন সক্ষমতা এবং সমন্বিত অপারেশনাল দক্ষতা যাচাই করা হয়। একই সঙ্গে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় হেলমেট ও রেজিষ্ট্রেশনবিহীন গাড়ি চালানোসহ বিভিন্ন অনিয়মে যানবাহন আটক ও জরিমানা করা হয়।

এছাড়া জেলায় মাদক, কিশোর গ্যাং ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের বিশেষ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ সুপার কার্যাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *