👁 223 Views

ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। পরিচিত ছকেই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে রবিবার (২০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল স্কালোনির দল। পুরো আসরে এখন পর্যন্ত অপরাজিত থাকা আর্জেন্টিনা ফাইনালেও ৪-৪-২ ফরমেশন ধরে রাখবে বলে ধারণা করা হচ্ছে।

গোলপোস্টে থাকবেন দলের অন্যতম ভরসা এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগে নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকোর ওপর আস্থা রাখতে পারেন স্কালোনি।

মাঝমাঠের দায়িত্বে থাকবেন লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর পাশাপাশি আক্রমণ তৈরি করতেও এই চার মিডফিল্ডারের ওপর থাকবে বড় দায়িত্ব।

আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গী হতে পারেন হুলিয়ান আলভারেজ। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা মেসি এখন পর্যন্ত করেছেন ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট। অন্যদিকে গুরুত্বপূর্ণ সময়ে গোল করে আলভারেজও দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছেন।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

গোলরক্ষক:
এমিলিয়ানো মার্তিনেজ।

ডিফেন্ডার:
নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো।

মিডফিল্ডার:
রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

ফরোয়ার্ড:
লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *