👁 463 Views

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সুফল তুলে ধরে  পিরোজপুরে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

 

পিরোজপুর প্রতিনিধি  : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী গৃহীত বিভিন্ন কর্মসূচির সুফল জনগণের মাঝে তুলে ধরতে পিরোজপুরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ মে) দুপুর ১২টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, পিরোজপুরের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিত চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি।

 

প্রেস ব্রিফিংয়ে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আওতায় বাস্তবায়িত বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরা হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ড কার্যক্রম, স্মার্ট কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন ও পুনঃখনন, বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।

 

এ সময় বক্তারা বলেন, সরকারের এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষিখাতের আধুনিকায়ন এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক পরিবর্তন আসছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলো গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জনগণের মাঝে আরও ব্যাপকভাবে প্রচার ও জনসচেতনতা সৃষ্টির আহ্বানও জানানো হয়।

 

সভায় জেলা প্রশাসন ও তথ্য অফিসের কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *