👁 475 Views

মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. আমজাদ হোসেন (সচিব ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক, পেট্রোবাংলা) কে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন এর মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জাভেদ ইবনে শাহেদ স্বাক্ষরিত এক আদেশে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে মো. আমজাদ হোসেনকে চলতি দায়িত্ব প্রদান করা হয়।

বদলিকৃত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডি. এম জোবায়েদ হোসেন পেট্রোবাংলার চেয়ারম্যান এর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *