👁 652 Views

মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানের লক্ষ্য ৪৩৭ রান

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক :  মুশফিকুর রহিমের ১৩৭ রানের দুর্দান্ত ইনিংসের কল্যাণেই বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অলআউট হওয়ার আগে সংগ্রহ করেছে ৩৯০ রান। এতে প্রথম ইনিংসের ৪৬ রানসহ পাকিস্তানের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে পাহাড়সম ৪৩৭ রান।

তৃতীয় দিনের শেষ বেলায় পাকিস্তান দ্বিতীয় ইনিংস শুরু করলেও দুই ব্যাটসম্যান মাঠ ছেড়েছেন ০/০ স্কোরকার্ড রেখে। যার অর্থ, আগামীকাল ম্যাচের চতুর্থ দিনে নতুনভাবে ইনিংস শুরু করবে পাকিস্তান।

এই টেস্ট জিততে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের লক্ষ্য ৪৩৭ রান, যা করতে পারলে বিশ্ব রেকর্ডই হয়ে যাবে। প্রায় দেড় শ বছরের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৪১৮ রানের লক্ষ্যে জয়ের বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজের।

বাংলাদেশ আজ দিন শুরু করেছিল ৩ উইকেটে ১১০ রান নিয়ে। অলআউট হওয়ার আগে শেষ ৭ উইকেটে যোগ করেছে ২৮০ রান। দশম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া মুশফিকুর পঞ্চম উইকেটে ১২৩ রানের জুটি গড়েন লিটনের সাথে। এতে লিটন খেলেছেন ৬৯ রানের ইনিংস।

পাকিস্তানের পক্ষে খুররম শেহজাদ ৪টি ও সাজিদ খান ৩টি উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২৭৮ ও ৩৯০ (মুশফিক ১৩৭, লিটন ৬৯, মাহমুদুল ৫২, ; খুররম ৪/৮৬, সাজিদ ৩/১২৬)

পাকিস্তান: ২৩২ ও ০/০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *