👁 398 Views

মৌলভীবাজারে পুলিশ সুপারের পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শন

 

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম পুলিশ পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।

প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার-ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এরপর তিনি পুলিশ লাইন্স ব্যারাক, মেস, রিজার্ভ অফিস, মোটরযান শাখা, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, ক্লোথিং স্টোর, ডি স্টোর, এমটি, জিম সেন্টারসহ বিভিন্ন অফিস পরিদর্শন করেন। তিনি সরকারি নথিপত্র পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম এবং পুলিশ লাইন্সের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *