👁 649 Views

মৌলভীবাজারে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ৪৭তম সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬।  সোমবার (২৭ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সাইফুর রহমান অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী রানী সরকার।

মেলা উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার, উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ এবং তরুণ প্রজন্মকে গবেষণামুখী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞানমনস্কতা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই।

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ মাসুম এবং আলোচক হিসেবে অংশ নেন ড. মেহাম্মাদ জগলুল হায়দার ইকবাল।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা দেয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তত্ত্বাবধানে ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

বিজ্ঞানচর্চা হোক প্রতিদিনের অভ্যাস, উদ্ভাবনেই এগিয়ে যাক বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *