👁 262 Views

রাজকীয় লুকে অপু বিশ্বাস

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। রূপালী পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। মাঝে মাঝেই নতুন নতুন রূপ ও গ্ল্যামারাস লুকে ভক্তদের চমকে দেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ রাজকীয় ও আকর্ষণীয় ছবি শেয়ার করে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে অপু বিশ্বাস। সোনালী রঙের মেটালিক শাড়ির সাথে ঐতিহ্যবাহী অলঙ্কারের নিখুঁত মেলবন্ধনে তোলা ছবিগুলোতে তাকে দেখা গেছে যেন কোনো রাজকুমারী রূপে।

ছবিগুলোতে নিজেকে জাঁকজমকপূর্ণ লুকে উপস্থাপন করে অপু বিশ্বাস তার পেছনের কারিগরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে স্টাইলিস্টের প্রশংসা করে তিনি লেখেন, ‘আজকের এই লুকের প্রতিটি সূক্ষ্ম ছোঁয়া, প্রতিটি ডিটেইল আর প্রতিটি সৌন্দর্যের পেছনে রয়েছে আমার অসাধারণ স্টাইলিস্ট মাহফুজ কাদরীর নিবেদন, রুচি আর শিল্পীসত্তা।’

নিজের এই রূপান্তরের অনুভূতি জানাতে গিয়ে আবেগপ্লুত ঢালিউডের এই কুইন। রূপালী পর্দার গণ্ডি পেরিয়ে আয়নায় নিজেকে ভিন্নভাবে দেখে তিনি ক্যাপশনে যোগ করেন, ‘আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নতুন করে আবিষ্কার করার অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। সৌন্দর্য যখন সঠিক হাতে ধরা দেয়, তখন সেটাই হয়ে ওঠে শিল্প।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *