রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে চলমান প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা তাসনিম। সরকারি বিধিমালা মেনে প্রতিটি প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্যে তিনি এ নির্দেশনা দেন।
গত ৪ নভেম্বর ২০২৬ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত খোলামেলা আলোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সভায় চলমান প্রকল্পের কাজ শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করা এবং পূর্ববর্তী প্রকল্পের কাজ পুনঃযাচাই-বাছাই করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া মাদকমুক্ত রাজারহাট গড়ার লক্ষ্যে যুবসমাজকে ক্রীড়ামুখী করতে ক্রীড়া বিষয়ক প্রকল্প গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়। এর আওতায় বিভিন্ন খেলাধুলার আয়োজন করে যুবসমাজকে মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *