
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : ঘানা ও কলম্বিয়ার লড়াই দিয়ে শেষ হয়েছে শেষ বত্রিশের লড়াই। এই পর্বে সবচেয়ে বড় চমক জার্মানির বিপক্ষে টাইব্রেকারে প্যারাগুয়ের জয়। এবার কোয়ার্টার-ফাইনালে যাওয়ার লড়াই শুরু হওয়ার অপেক্ষা।
শেষ বত্রিশে তিনবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়েছে মরক্কো।
কষ্টের জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে কোনো মতে কেইপ ভার্ডকে হারিয়েছে তারা।
প্রবল লড়াইয়ের পর ক্রোয়েশিয়াকে কোনোমতে হারিয়েছে পর্তুগাল। জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও জিতেছে ব্রাজিল। একই অবস্থা ইংল্যান্ডেরও, সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা কোনোমতে হারিয়েছে ডিআর কঙ্গোকে।
সেনেগালের বিপক্ষে ৮৫তম মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা বেলজিয়াম ঘুরে দাঁড়িয়ে পেয়েছে ৩-২ গোলের নাটকীয় জয়। ঘানাকে হারিয়ে লাতিন আমেরিকার চতুর্থ দেশ হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে কলম্বিয়া।
সুইডেনকে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। অস্ট্রিয়ার বিপক্ষে সহজ জয় পেয়েছে স্পেন। অনেকটা সময় একজন কম নিয়ে খেলেও বসনিয়া ও হার্জেগোভিনাকে হারিয়েছে যুক্তরাষ্ট্র।
ইতিহাস গড়া জয় পেয়েছে কানাডা, নরওয়ে, মিশর ও সুইজারল্যান্ড।
শেষ ষোলোয় কে কার মুখোমুখি-
প্যারাগুয়ে-ফ্রান্স, কানাডা-মরক্কো, পর্তুগাল-স্পেন, যুক্তরাষ্ট্র-বেলজিয়াম, ব্রাজিল-নরওয়ে, মেক্সিকো-ইংল্যান্ড, আর্জেন্টিনা-মিশর, সুইজারল্যান্ড-কলম্বিয়া।
