👁 663 Views

শ্রীমঙ্গলের শীর্ষ সন্ত্রাসী রুয়েলসহ আটক ৫

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীঙ্গল রেলওয়ে স্টেশন, শাপলাবাগ ও সোনার বাংলা রোড এলাকার ত্রাস একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রুহেল (২৬) ও তার সহযোগী সন্ত্রাসী রাসেদ (২৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) র‌্যাব-৯ এবং র‌্যাব-১০ এর সহযোগিতায় অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী রুহেল ও রাসেদকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ। পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল রাতে শহরের শাপলাবাগ এলাকায় সিএনজি শ্রমিক নেতা লুৎফুর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় সরাসরি জড়িত রয়েছে রুহেল এর সহযোগী রাসেদ।
পুলিশ আরও জানায়, শাপলাবাগ ও সোনার বাংলা রোড়, রেলস্টেশন এলাকার একটি সন্ত্রাসী চক্র তৈরি করে  মানুষকে বিভিন্ন ভাবে অত্যাচার, নির্যাতনসহ নানান সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল এই চক্রটি।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, সন্ত্রাসী রুহেল মিয়া ওরফে রুহেল ওরফে মোস্তফার বিরুদ্ধে ১০ টি এবং আসামী রাশেদ মিয়া  (২৬)  এর বিরুদ্ধে ৮ টি মামলা শ্রীমঙ্গলসহ বিভিন্ন থানায় রয়েছে। ইতিপূর্বে শ্রমিক নেতা লুৎফুরের উপর হালার ঘটনায় জড়িত আরো ৬ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তাছাড়া অপর এক অভিযানে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী অভিযান চালিয়ে শ্রীমঙ্গলের আলোচিত কিশোর জুনায়েদ মিয়া ১৫) হত্যার মূল আসামী আলামিন (২২)-কে গ্রেপ্তার করেন।
অপর এক অভিযানে জিআর ওয়ারেন্ট মূলে ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিদের জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *