👁 491 Views

শ্রীমঙ্গলে কৃষি-প্রযুক্তি মেলা ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষি-প্রযুক্তি মেলা ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (৬ জুলাই) শ্রীমঙ্গল উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এবং কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচি ও কৃষি মেলার  শুভ উদ্বোধন করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কৃষি অফিসার মো. জালাল উদ্দীন,  উপজেলা কৃষি অফিসার মো. আলাউদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মো.নুরুল আলম সিদ্দিকী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, কৃষি অফিসের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *