👁 678 Views

শ্রীমঙ্গলে ছিন্তাইকারীসহ আটক ৫, দেশীয় অস্ত্র উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ছিন্তাইকারী এবং মারামারি মামলায় ১জনকে আটক করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) রাতে শ্রীমঙ্গল  থানার এসআই সুজন কান্দি পাল এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ছিন্তাইয়ের প্রস্তুতিকালে শহরের চৌমুহনী এলাকার এপেক্স শোরুমের সামনে থেকে ৪ ছিন্তাইকারীকে আটক করেন।
আটককৃতরা হলেন, শহরতলীর সুরমাভ্যালী এলাকার নজির মিয়ার ছেলে খালেদ মিয়া (২৮), শাহীবাগ এলাকার সোহেল মিয়ার ছেলে কাওছার মিয়া (২০), শান্তিবাগ এলাকার কাদির মিয়ার ছেলে সিয়াম মিয়া (২০)। এছাড়াও পুলিশের অন্য একটি অভিযানে শহরের শাপলাবাগ এলাককা থেকে সেলিম মিয়ার ছেলে শামীম মিয়া (২০) এবং ওপর এক মারামারি মালার আসামিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, ছিন্তাইয়ের প্রস্তুতিকালে ৪ ছিন্তাইকারীকে আটকের পর তাদের কাছ থেকে ছিন্তাইকাজে ব্যবহৃত গিয়ার চাকু, রামদা ও ধারালো চাকু উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, আটককৃত ছিন্তাইকারীরা দীর্ঘদিন ধরে রেল-স্টেশনে, চৌমুহনা এলাকায় চুরি ছিন্তাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল।
গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *