👁 110 Views

শ্রীমঙ্গলে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

 

মৌলভীবাজার প্রতিনিধি:
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল সাড় ১০টায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রীমঙ্গল কার্যালয়ের এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কার্যালয় হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সদস্য সচিব তপন বিকাশ তঞ্চঙ্গা।
প্রতিষ্ঠানের সহকারি উপ-মহাপরিদর্শক পপি রানী দে এর সঞ্চালনায়
আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল হোটেল মালিক সমিতির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মীর এম এ সালাম, হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধি, এনজিওর প্রতিনিধি, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ কলকারখানা অধিদপ্তর শ্রীমঙ্গল কার্যালয়ে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দারিদ্র্য, শিক্ষার অভাব, সামাজিক বৈষম্য এবং অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজারের বিস্তার শিশুশ্রমের প্রধান কারণ। উন্নয়নশীল দেশগুলোতে এই সমস্যা আরও প্রকট, যেখানে অনেক পরিবার জীবিকার তাগিদে শিশুদের শ্রমে ঠেলে দিতে বাধ্য হয়, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, শিশুশ্রম শুধু একটি মানবাধিকার লঙ্ঘনই নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকেও বাধাগ্রস্ত করে। তাই এ সমস্যা মোকাবিলায় সরকার, আন্তর্জাতিক সংস্থা ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *