👁 214 Views

শ্রীমঙ্গলে ভূমি সেবা ও মেলার উদ্বোধন

 মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভূমি সেবা ও ভূমি মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়কে উপজেলা ভূমি অফিসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( এসিল্যানড) মো. মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী,
শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক মো. শামীম আহমেদ প্রমূখ। এছাড়াও অনুষ্টানে উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিক দলের অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে “জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ ” স্লোগানে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। ভূমি সেবা ও মেলা উপলক্ষে আলাদা অতিরিক্ত সেবা বুথের মাধ্যমে সেবা কার্যক্রম পরিচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *