👁 138 Views

শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও পিক-আপের সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে পিক-আপ চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) ভোরে ঢাকা- সিলেট আঞ্চলিক সড়কের সাতগাঁও চৌমুহনী এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিক-আপের চালক লোকমান হোসেন নিহত হয়েছেন।
স্থানীয় এবং ফায়ার সার্ভিস সদস্যরা জানান, ভোর ৫ টারদিকে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে পিক-আপ গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। এসময় পিকআপ চালক লোকমানকে গুরুতর আহত অবস্থায় আহত হন। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত লোকমান শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম শ্রীমঙ্গল (লালবাগ) এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার পর বাস ও পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সাতগাঁও হাইওয়ে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *