👁 250 Views

শ্রীমঙ্গলে লোকালয় থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইউনিয়ন পরিষদের একটি কক্ষ থেকে একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শুক্রবার (১৯ জুন)  উপজেলার কালিঘাট ইউনিয়ন পরিষদের একটি কক্ষ পরিস্কার করতে গিয়ে পরিচ্ছন্নতা কর্মী সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে স্থানীয় পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. কালাম মিয়াকে জানালে কামাল মিয়া শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে অবহিত করেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব জানান, উদ্ধার করা সাপটি বিষধর প্রজাতির  শঙ্খিনী (Banded Krait)। এটি অত্যন্ত বিষধর একটি সাপ।

উদ্ধারের পর সাপটি শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *