👁 276 Views

শ্রীমঙ্গল ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৫

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৫ জন আটক হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) রাতে শ্রীমঙ্গল পুলিশের পৃথক অভিযানে সিআর ২৭৩/২৬ (শ্রী:) এর ওয়ারেন্টভুক্ত আসামি রাজন হাজরা (৩৮), জিআর ১২৭/২২ (শ্রী:) এর ওয়ারেন্টভুক্ত আসামি শারুন মিয়া, ফৌ: কাঃ বি: ১৫১ মোঃ উজ্জল মিয়া (২৯), ১৮৩/২০২২ এর ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল মিয়া কানন, পিতা-মৃত মনির মিয়া, সিআর ৪৬২/২৬(শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মামুনুর রশিদ মামুন (৩৫)-কে আটক করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *