👁 159 Views

শ্রীমঙ্গল হাইল হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার পর শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় এক যুবকের মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহতের নাম মাহমুদ আলী। সে শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর বক্স বাড়ির আসকর আলীর ছেলে। সে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি)  শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ  মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *