👁 46 Views

হেডলাইন ওয়েব সিরিজ দিয়ে নজর কাড়লেন সারিকা

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘হেডলাইন’। সালেহ সোবহান অনীম পরিচালিত এই সিরিজে নজর কেড়েছেন সারিকা সাবরিন। সাংবাদিকতা, সত্য অনুসন্ধানে লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত এই সিরিজে দোলন চরিত্রে অভিনয় করেছেন তিনি।

যিনি আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল একজন নারী। একজন সাংবাদিকের স্ত্রী। ঘটনাচক্রে এমন একটি বড় রহস্যের সঙ্গে জড়িয়ে পড়ে, যা তার জীবন পুরোপুরি বদলে দেয়। এরপর একের পর এক ঘটনার মধ্য দিয়ে তাকে কঠিন সব পরিস্থিতির মুখোমুখি হতে হয়। নিজের বিশ্বাস ও মূল্যবোধের জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে।

চরিত্রটি প্রসঙ্গে সারিকা বলেন, আমি মনে করি, বর্তমান সময়ের অনেক নারী দোলনের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন। কারণ জীবনের নানা সংকটের মধ্যেও কীভাবে শক্ত থেকে সামনে এগিয়ে যেতে হয়, দোলন সেই গল্পই বলে।

হেডলাইন মুক্তির পর প্রশংসায় ভাসছেন সারিকা। দর্শকদের পাশাপাশি সহকর্মী, বন্ধু এবং পরিচিতরা প্রশংসা করেছেন। গল্প, নির্মাণ এবং চরিত্র নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন বলে জানান অভিনেত্রী।

চাহিদা থাকলেও অভিনয় নিয়মিত নন সারিকা। নতুন কাজের বিষয়ে তিনি বলেন, আমি সবসময় চেষ্টা করি সংখ্যার চেয়ে ভালো গল্প এবং চরিত্রকে গুরুত্ব দিতে। সেই ধারাবাহিকতায় কয়েকটি নতুন প্রকল্প নিয়ে আলোচনা চলছে। এখনই খুব বেশি কিছু বলতে চাই না। কারণ কোনো কাজের আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার আগে সেটি নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। সবকিছু চূড়ান্ত হলে অবশ্যই দর্শকদের জানাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *