👁 105 Views

রাজারহাটে সেহরির খেয়ে গলায় ফাস দিয়ে এক গৃহবধু আত্মহত্যা

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃকুড়িগ্রামের রাজারহাটে এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে এই ঘটনা ঘটে।
আত্মহত্যাকারী নাসরিন বেগম(২৫) চান্দামারী বাজারের বয়লার মুরগী বিক্রেতা নুর আলমের স্ত্রী।
আত্মহত্যার বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানান, মঙ্গলবার সকাল ১০টায় নাসরিনকে প্রতিবেশীরা ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেলে তার শয়ন ঘরে খুঁজতে গেলে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়।
গতরাত সোমবার স্বামী-স্ত্রী সিহরি খাওয়ার পর নাসরিন শয়ন ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার সকালে নাসরিন ও তার স্বামীকে প্রতিবেশীরা দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করেন।
খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় ফাঁস থেকে নাসরিনের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
প্রাথমিক সুরতহাল রিপোর্টে পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে নাসরিন আত্মহত্যা করতে পারেন বলে ধারনা করছেন পুলিশ।
তবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এ ঘটনার পর থেকে তার স্বামী নুর আলম পলাতক রয়েছেন।
লাশের ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *