সান্তাহার মহিলা কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস শুরু 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার মহিলা কলেজে ২০২৬-২৭ ইং শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস শুরু উপলক্ষে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ কর্তৃপক্ষের আয়োজনে  হলরুমে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা সকলেই উপস্থিত ছিলেন। সান্তাহার মহিলা কলেজের অধ্যক্ষ শাহানাজ পারভীনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী ক্লাসের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র কলেজের সহকারী অধ্যাপক নুর ইসলাম, কণিকা রানী, নার্গিস খাতুন, কফিল উদ্দিন, হাকিম তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশ গ্রহণ, শৃঙ্খলা বজায় রাখা এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করা ও নতুন  শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেছেন।

উদ্বোধনী ক্লাসকে ঘিরে কলেজ ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *