৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক :৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সুপারিশের ভিত্তিতে ৬১১ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে নিয়োগের অন্যান্য শর্তও উল্লেখ করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *