
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
আজ ২ অক্টোবর শুক্রবার পার্বতীপুর বস্ত্র ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বান-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল ১০ টায় শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে। এ উপলক্ষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হয়েছে। নির্বাচনে ৭টি পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রকাশিত তালিকা অনুযায়ী, সভাপতি পদে মোঃ হাফিজুর রহমান (চাঁদ আলী) বাইসাইকেল প্রতীক ও মোঃ রকিব-উল-ইসলাম ছাতা প্রতীক, সহ-সভাপতি পদে মোঃ আসাদুজ্জামান (বিপুল) চেয়ার ও মোঃ আব্দুর রহমান টেবিল প্রতীক , সাধারণ সম্পাদক পদে মোঃ রেজাউল করিম ঘোড়া ও মোঃ শফিকুল ইসলাম হাতি প্রতীক, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ এমদাদুল হক বিপ্লব মোরগ ও মোঃ সায়েদুর মোরাসিলিন (জনি) মাছ প্রতীক, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জালাল উদ্দীন হারিকেন এবং হারেজ আলী মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ দিকে অর্থ সম্পাদক পদে মোঃ জহুরুল হক ও দপ্তর সম্পাদক পদে মোঃ মাহমুদুল আলম একক প্রার্থী হওয়ায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। বস্ত্র ব্যবসায়ী উন্নয়ন সমিতির ১৯৪ জন সদস্য এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন । ৩ সদস্যের নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক মোঃ আমিনুল হক স্বাক্ষরিত এক নোটিশে এসব তথ্য প্রদান করা হয়। কমিশনের অপর ২ সদস্য হলেন- কমল কুমার দাস ও আহসানুল্লাহ মাষ্টার । বস্ত্র ব্যবসায়ী উন্নয়ন সমিতির নির্বাচনকে ঘিরে পার্বতীপুর শহরে সমিতিরি সদস্যদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে ।