তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগামী অর্থবছরকে সামনে রেখে প্রস্তুতি

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:
কারিগরি সমীক্ষা শেষ হলে আগামী অর্থবছর থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর দুই পাড়ের প্রায় দুই কোটি মানুষের জীবনমানের পরিবর্তন ঘটবে।
বৃহস্পতিবার ০১ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর দুই পাড়ের প্রায় দুই কোটি মানুষের জীবনমানের পরিবর্তন ঘটবে। কারিগরি সমীক্ষা শেষ হলে আগামী অর্থবছর থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে।
মন্ত্রীর ভাষ্য মতে, গত ১৭ বছরের ‘ফ্যাসিবাদী শাসনব্যবস্থায়’ রাষ্ট্রযন্ত্রকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রেও অনিয়ম ও দুর্নীতি রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণ ও প্রশাসন একসঙ্গে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।
কুড়িগ্রামের মানুষের কর্মসংস্থানের বিষয়ে মন্ত্রী বলেন, বিএনপি থেকে আসন না পাওয়া জেলার মানুষের কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি সরকারের প্রতি মানুষের আস্থাও তৈরি হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ,কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি,কুড়িগ্রামে জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান,রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশীদ,উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব সাইদুল ইসলাম,যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম,যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক। উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস ও সদস্য সচিব নয়ন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুর রহমান লিটন।
উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল পাটোয়ারী ও
সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *