
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান অমল (৩৮) নামে এক যুবকের মৃ.ত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) ভোরে পার্বতীপুর পৌর শহরের জাহানারাবাদ কেরুরমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান পার্বতীপুর পৌর শহরের ইব্রাহিম নগর এলাকার বাবু হোসেনের ছেলে।
পুলিশ জানায়, বুধবার ভোরে পার্বতীপুর পৌরসভার নয়াপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি বিদ্যুতের পোলে উঠে তার চুরির চেষ্টা করেন। এ সময় সাইদুর রহমান বিদ্যুতের তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। তার সঙ্গে থাকা অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে সকালে স্থানীয়রা ধানক্ষেতে সাইদুর রহমানের ম.রদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুর.তহাল প্রতিবেদন তৈরি করে ম.রদেহ উদ্ধার করে।
পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক মানিক চন্দ্র রায় জানান, ভোরে কয়েকজন বিদ্যুতের পোলে উঠে তার চুরির চেষ্টা করছিলেন। এ সময় সাইদুর রহমান বিদ্যুতের তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে তার সহযোগীরা পালিয়ে যায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সাইদুর রহমান এলাকায় চুরি ও মাদকসেবনের সঙ্গে জড়িত ছিলেন। প্রায় দুই মাস আগে চুরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের কারাদণ্ড দিয়েছিলেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ‘সাইদুর রহমান নে.শাগ্রস্ত ব্যক্তি ছিলেন। তিনি চুরি করতেন। ম.রদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’