তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক :রাজধানী ঢাকার বাইরের পূজা মণ্ডপ দেখতে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) একই দিনে এ তিন জেলায় সংক্ষিপ্ত সফরে যাবেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য দিয়ে বলেন, প্রধানমন্ত্রী সকালে প্রথমে যাবেন রংপুরে। এরপর সেখান থেকে যাবেন রাজশাহী ও চট্টগ্রামে। তিনি সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে এ সফর শুরু করবেন।

তিনি বলেন, এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয়া দুর্গাপূজার পূজা মণ্ডপ দেখতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজা মণ্ডপগুলোতে পূজারিদের শুভেচ্ছা জানাবেন, তাদের সাথে কুশল বিনিময় করবেন।

চট্টগ্রামের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে রাতেই প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন বলে তুলে ধরেন অতিরিক্ত প্রেস সচিব।

প্রধানমন্ত্রী রোববার রাতে রাজধানীর মহাখালী ও বনানী পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সঙ্গে সহধর্মিনী জুবাইদা রহমানও ছিলেন।

মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী। পরের দিনই বিসর্জেনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের বড় এ উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *