শ্রীমঙ্গলের পূজামণ্ডপ পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি ও ভবানি বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার (সিলেট) অনিরুদ্ধ দাস।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় সহকারী হাইকমিশনার স্ব স্ত্রীক রাজনগরের ঐতিহ্যবাহী পাঁচগাঁও দুর্গামন্দির পরিদর্শন করেন।
পরে তিনি শ্রীমঙ্গলের শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি পূজামণ্ডপে পৌঁছে দেবী দুর্গার প্রতি প্রণাম নিবেদন করেন।
শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি পূজামণ্ডপে পৌঁছালে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা তাঁকে ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বলেন, দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গলে এবারই তাঁর প্রথম আসা। শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ির পূজার আয়োজন সম্পর্কে তিনি আগে থেকেই অনেক কিছু শুনেছেন। এখানে আসতে পেরে তিনি আনন্দিত।
পূজামণ্ডপের আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সবাই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পূজা উদযাপন করতে পারছেন, এটিই সবচেয়ে আনন্দের বিষয়। এ সময় তিনি সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *