কলাপাড়ায় নিহত ১০ মাসের শিশু রায়হানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য।।

কলাপাড়া ( পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় নিহত ১০ মাসের শিশু রায়হানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেন । একইসাথে সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

সোমবার দুপুরে কলাপাড়া নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের শিশুর রায়হানের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলে তিনি এ আশ্বাস দেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত গ্রামবাসীদের উদ্দেশ্যে এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন, ছোট্ট ফুটফুটে এই শিশুকে হত্যায় যারাই জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে একজনকে গ্রেফতারের পর তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। তিনি বলেন, মাদকের ভয়াবহতা বাড়ায় সমাজে বিভিন্ন ও প্রতিকার ঘটনা ঘটছে। আজকাল এক টেলিফোন কলেই মিলছে ইয়াবা। সন্তানের সুরক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার আহবান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে বাবার কোলে ঘুমন্ত শিশু রায়হান কে অপহরণের পর তাকে হত্যা করে মরদেহ ব্যাগে ভরে খালে ফেলে দেয় পাষন্ডরা। ঘটনার দুই দিন পর শনিবার ঘুটাবাছা খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে তার বোন জামাই আল আমিন কে প্রধান আসামী করে থানায় অজ্ঞাত চার-পাঁচ জনের বিরুদ্ধে  মামলা দায়ের করলে পুলিশ আলামিনকে গ্রেফতার করে রিমান্ডে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *