পাবর্তীপুরে আজেদা মা ও শিশু হাতপাতাল উদ্বোধন

পাবর্তীপুর প্রতিনিধি ঃ পাবর্তীপুরে “ নিরাপদ মাতৃত্ব, সুস্থ্য শিশু, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজেদা মা ও শিশু হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রংপুর – পার্বতীপুর সড়কের হুগলীপাড়া নামকস্থানে আজেদা মা ও শিশু হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর -৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এজেড এম রেজওয়ানুল হক। প্রধান অতিথি আলহাজ্ব এজেড এম রেজওয়ানুল হক উদ্বোধনকালে বলেন, সুস্থ জাতি গঠনে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এই স্বাস্থ্যবান্ধব নীতির পাশাপাশি বেসরকারি উদ্যোগে এমন আধুনিক চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আরও বলেন, “পার্বতীপুর ও এর আশপাশের এলাকার সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য আর দূরে যেতে হবে না। আজেদা মা ও শিশু হাসপাতাল এই অঞ্চলের অবহেলিত ও নিম্নআয়ের মা এবং শিশুদের জন্য আলোর দিশারী হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, সাবেক পৌর মেয়র এজেড এম মেনহাজুল ইসলাম, ইসলাম কিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালক ডা, মোফাক্ষারুল ইসলাম, সাবেক অধ্যাপক ফয়েজুর রহমান ও খোলাহাটি নার্সিং কলেজের পরিচালক আবদুর রাজ্জাক প্রামানিক প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আজেদা মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা,কামরুন নাহার কল্পনা, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহসিন আহমেদ চেয়ারম্যান আজেদা মাও শিশু হাসপাতাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *