শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাধারণ মানুষের মাঝে বস্ত্র বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সাধারণ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর)  বিকেল ৪টায় দক্ষিণ ভাড়াউড়া সার্বজনীন দূর্গা মন্ডপে দক্ষিণ ভাড়াউড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে অসহায়,দুস্থ্য নারী-পূরুষের মাঝে এ বস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক বিএনপি নেতা যোশেফ দাশগুপ্ত (যশো)।
এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক সরফরাজ আহমেদ সরফু।
দক্ষিণ ভাড়াউড়া সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন বণিক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন দক্ষিণ ভাড়াউড়া সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বপন দেবনাথ (গোপাল)।
অনুষ্ঠানে এলাকার শতাধিক গরীব অসহায় নারী-পুরুষের মাঝে দূর্গাপুজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *