নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মশিয়ার রহমান মোল্যা তার নির্বাচনী এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। দলীয় নেতাকর্মী, গ্রামবাসী ও সমর্থকদের নিয়ে দু’দিন (মঙ্গল ও সোমবার) ধরে নলদী ইউনিয়নের পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বিএনপি নেতা মশিয়ার রহমান মোল্যা বলেন, আপনারা (হিন্দু সম্প্রদায়) বুক উঁচিয়ে পূজা-পার্বন ও দুর্গোৎসব পালন করবেন। আইন-শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি আমরা আপনাদের পাশে আছি। কোনো ধরণের অন্যায়-অপকর্ম যেন কেউ করতে না পারেন।
প্রসঙ্গত, গত ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। আর শেষ বা পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই বছরের ২৭ মে। এই ঘোষণার পর মাঠ পর্যায়ে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। এরই ধারাবাহিতকায় নড়াইলের লোহাগড়া উপজেলার ১ নম্বর নলদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমান মোল্যা নির্বাচন করতে আগ্রহী। তিনি নিয়মিত এলাকার বিভিন্ন হাট-বাজার, পথ-প্রান্তর, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে যাচ্ছেন। এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছেন ও গণসংযোগ করছেন। #