
হিলি( দিনাজপুর) প্রতিনিধি
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অভিযানে ভাইগড় বিওপির আওতাধীন সীমান্ত এলাকা থেকে ১৪৪ পিস যৌন উত্তেজক সিরাপ নিশি আটক করা হয়েছে। একই দিনে হিলিসিপি বিওপির হিলি আইসিপি গেইট থেকে ৩টি কম্বল জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে ভাইগড় বিওপির কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ টহলদল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২৯০ (মেইন পিলার) থেকে আনুমানিক ৫০০ গজ ভেতরে গুচ্ছগ্রাম নামক স্থানে পাকা রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি তল্লাশি করে ১০০ মিলিলিটারের ১৪৪ পিস বাংলাদেশি নিশি সিরাপ উদ্ধার করা হয়।
এছাড়া হিলিসিপি বিওপির হিলি আইসিপি গেইটে অভিযান চালিয়ে ৩টি কম্বল জব্দ করা হয়।
আটককৃত সিরাপ ও জব্দকৃত কম্বল পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।