
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটেলিয়নের উদ্যোগে জয়পুরহাট ও দিনাজপুর জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের কনফারেন্স রুমে এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ লতিফুল বারী (পিবিজিএমএস)।
আরো উপস্থিত ছিলেন,সহকারী পরিচালক মোহাম্মদ হুমায়ূন করিম, পিবিজিএমএস, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারসহ জয়পুরহাট ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
প্রথমে দিনাজপুরের হিলি হাকিমপুর, জয়পুরহাট জেলা সদর ও পাঁচবিবি উপজেলা সদর থেকে আগত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।
শেষে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ লতিফুল বারী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,সীমান্তে অপরাধ দমনে বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে এবং দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এসব অপরাধ দমনের খবর আমরা সবসময় আপনাদের জানাতে পারি না। কারণ সকলের সঙ্গে আমাদের তেমন কোন যোগাযোগ নেই। এই দূরত্ব দূর করতেই আজকে আপনাদের সাথে আমাদের এই সৌজন্য সাক্ষাৎ। আশা করছি এখন থেকে আপনারা সবাই আমাদের বিজিবি হোয়াটসঅ্যাপ গ্রুপ তথা মিডিয়া সেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং অপরাধ দমনে ও প্রচারে সহযোগিতা করবেন।