
পার্বতীপুর, দিনাজপুর:
দিনাজপুরের পার্বতীপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস /২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত । রবিবার (৯ আগষ্ট) সকালে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। বেলা ১২টায় পার্বতীপুর উপজেলা হলরুমে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি কার্লুস সরেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বতীপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশাররফ। অনুষ্ঠানে সহযোগিতা করেন, উপজেলা প্রশাসন,LAMB, GBK, CTW,CDA । এ বছরের প্রতিপাদ্য ছিল— আদিবাসী ধাত্রীদের সম্মাননা: জীবন ও কল্যাণ সুরক্ষা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বতীপুর পৌর সভার সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, সাবেক ল্যাম্ব হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন, বাংলাদেশ কারিতাস দিনাজপুর অঞ্চল (সিএমএলআরপি) র্কমসূচী কর্মকর্তা সীমা মুরর্মু ও সোসাল একক্টিভিষ্ট মৃনাল কান্তি প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, জাতিসংঘ কর্তৃক ১৯৯৪ সালে ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণার ইতিহাস তুলে ধরা হয়। উল্লেখ করা হয়, ১৯৯৫ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে। অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে আদিবাসী শিল্পীরা তাদের নিজস্ব নৃত্য পরিবেশন করেন । অন্যান্যদের মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিককর্মী উপস্থিত ছিলেন।