
পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি ঃ
“দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে আজ ১ নভেম্বর রোববার পার্বতীপুরে জাতীয় যুব দিবস’ উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের করে আয়োজকরা। এতে ৪৫ টি যুব সংগঠনের নারী ও পুরুষ সদস্য, উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারী ও সাংবাদিক সহ সমাজের বিভিন্ন সাধারণ মানুষ অংশ নেন। শোভা যাত্রাটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
বেলা সাড়ে এগারো টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় যুব দিবসের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের আত্ম কর্মসংস্থান প্রকল্পের আওতায় ঋণ সহায়তা ও বৈষয়িক সহযোগিতায় স্বাবলম্বী হয়ে উঠা ৩ যুবক মেহেদী হাসান, সুমন সরকার ও নয়ন ইসলাম আলোচনায় অংশ নেন। এছাড়াও স্থানীয় বেসরকারি সংগঠন কামটু ওয়ার্কের উপ-নির্বাহী পরিচালক রাউফুল রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পবিত্র কুমার, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার- আরাফাত আমান আজিজ ও দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক প্রমুখ ।