👁 106 Views

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ সরফু এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ।

এ ছাড়া বক্তব্য রাখেন কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবীর, উত্তরসুর কুলচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছিয়া বেগম, টিকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক মুর্শেদা ভুঁইয়া, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সিয়াম খন্দকার ও দি বার্ডস রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শেখ সামারা করিম।

অনুষ্ঠানে উপজেলার ৪৫টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৯ জন শিক্ষার্থীকে  উৎসাহীত করতে তাদের হাতে সম্মাননা ও সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *