
মৌলভীবাজার প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে শ্রীমঙ্গল থানা প্রশাসন।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল থানা কম্পাউন্ডে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) বাবলু কুমার পালের সঞ্চালনায় সভায়
উপজেলার ১৭৩ পুজো মণ্ডপে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্তসংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন এবং বিসর্জনস্থলে নিরাপত্তা জোরদারের ও সড়কে শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও পূজা ফ্রন্টের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদানসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন।
এসময় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি অজয় কুমার দেব, বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুদীপ দাস রিংকু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সম্পাদক বিকুল চক্রবর্তী, পৌর পূজা উদযাপন পরিষদের সম্পাদক বিশ্বনাথ দাস চৌধুরী ছোটন, শিক্ষক কল্যাণ দেব ও শ্রীমঙ্গল উপজেলা পূজা ফ্রন্টের সদস্যসচিব বসন্ত গোয়ালা প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক দীপেন্দ্র ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক লোকেশ রঞ্জন দেব, সুনীল রায়, পূজা ফ্রন্টের আহ্বায়ক সুজিত রায়, অবিনাশ আচার্য, পরিমল দাশ, সুমন রায় এবং সিন্দুরখান ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জিত রায় তপনসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দ।