সান্তাহার ইউপির কায়েতপাড়া যুব সমাজের উদ্যোগে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কায়েতপাড়া যুব সমাজের উদ্যোগে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উথরাইল স্কুল মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সান্তাহার ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসলেম উদ্দীন, যুবদল নেতা সোহরাফ, জাহাঙ্গীর, নাসির, উজ্জ্বল, সবুজ, লুৎফর, রানা হোসেন, রিয়ন সরদার, ইউনিয়ন তাঁতিদলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন, মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী খেলায় শিহাব একাদশ ও সিয়াম একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় শিহাব একাদশকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে সিয়াম একাদশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *