উলিপুরে  দুর্গাপূজা উপলক্ষে  জিআর চালের বরাদ্দ  বিতরণ

​খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি।।
 উলিপুরে  শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে   জিআরের (সরকারি চাল) ডিও বিতরণ করা হয়েছে। ​বৃহস্পতিবার    (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ   মন্ত্রণালয়ের বাস্তবায়নে  উপজেলা অডিটোরিয়াম হলে  এ  চালের ডিও বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম.আরিফ এবং উলিপুর থানার অফিসার্স ইনচার্জ শওকত আলি সরকার।রফিকুল ইসলাম আনছারীর সঞ্চালনায়,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার খন্দকার মোঃ ফিজানুর রহমানের তত্ত্বাবধানে ,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ  বক্তব্যে  বলেন, ‘শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের সম্প্রীতির মেলবন্ধন। সরকারের পক্ষ থেকে উৎসব উদযাপন নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা ও সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে সবাই শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে পূজা উদযাপন করতে পারেন।
​চলতি বছর উলিপুর  উপজেলার ১৩টি ইউনিয়নে ও একটি পৌরসভায়  মোট ১২৫টি  পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উদযাপন উপলক্ষে সরকারিভাবে প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি করে মোট   (৭৫মেট্রিক টন ) জিআর চাল বরাদ্দ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, হায়দার আলী মিয়া সদস্য সচিব, ওবায়দুর রহমান বুলবুল,  এরশাদুল হাবিব নয়ন, রমেশ চন্দ্র সাহা, যুগ্ম আহবায়ক, উপজেলা বিএনপি উলিপুর,ফিরোজ ক‌বির  কাজল সাবেক জিএস  রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট,
 নুর মোহাম্মদ, আহবায়ক, সোলায়মান আলী সরকার, সদস্য সচিব, পৌর বিএনপি উলিপুর। 
তৌফিকুর রহমান লাভলু, আহ্বায়ক উলিপুর উপজেলা যুবদল।বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব শ্রী স্বপন  কুমার সাহা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উলিপুর উপজেলা সাবেক আমির মাওলানা মশিউর রহমান, পৌর বায়তুল মাল মাসুদ বকসী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *