
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুর-ফুলবাড়ী-বিরামপুর রেলপথের ত্রুটি-বিচ্যুতি অনুসন্ধানে ‘রেল পরিদর্শন মোটর ট্রলি’ ভেঙে পার্বতীপুরে কর্মরত রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী/পথ (পিডাব্লউআই)সহ ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় পার্বতীপুরে কর্মরত রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী/পথ (পিডাব্লউ আই) শেখ আল আমিন কে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবনতি দেখা দিলে দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আহত আরও ৪ জন হলেন, টলিম্যান আবু তাহের লিটন, মোস্তাফিজুর রহমান, জিকরুল হক ও হাসান আলী বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রেলের হ্যামারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিদিন নিয়মিত রেলপথের ত্রুটি-বিচ্যুতি অনুসন্ধানে মোটর ট্রলি নিয়ে বের হতে হয়। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা পোনে ১২ টার দিকে ফুলবাড়ি থেকে বিরামপুর (৩৫১/৬-৭ কিঃ মিঃ) আউটার অতিক্রম করার সময় হঠাৎ মোটর ট্রলিটি দুমড়েমুচরে ভেঙ্গে পড়ে য়ায়। এসময় মোটর ট্রলিতে সামনে বসা স্যার পার্বতীপুরে কর্মরত রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী/পথ (পিডাব্লউ আই) শেখ আল আমিন রেললাইনের ওপর পড়ে প্রচন্ড জখম হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। মোটর ট্রলিতে থাকা আরও চার আহত হয়েছেন।
পার্বতীপুরে কর্মরত রেলওয়ের পথ (পিডাব্লউ আই) অফিস সহকারী সবুজ মিয়া বলেন, এই মহুর্তে স্যারের অবস্থা ভালো নয়। বিরামপুর রেফার্ড করে স্যারকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় যোগাযোগ করা হলে, পার্বতীপুর রেলওয়ের সহকারি নিবার্হী প্রকোশলী আবু জাফর মোঃ রাকিব হাসান কে বলেন, একসিডেন্টটা মেজর, হাতে, পায়ে ও কপালে বড় ধরনের জখম হয়েছে। বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রেলের একটি সুত্র জানিয়েছে, মোটর ট্রলিতে সম্মুখে থেকে (পিডাব্লউ আই) লক্ষ্য রাখেন দুটি রেল সমান লেভেলে আছে কি না, দুটিকে জোড়া দেওয়ার আংটা বা নাট-বল্টুগুলো ঠিকঠাক আছে কি না, লাইন কোথাও বেঁকে গেছে কি না, স্লিপারের সঙ্গে জোড়া দেওয়া রেল বারের আংটা ছুটে গেছে কি না ইত্যাদি। মোটর ট্রলি (পিডাব্লউ আই) তত্ত্বাবধানে থাকে। মোটর ট্রলিতে (পিডাব্লউ আই), ট্রলিম্যান ছাড়াও কিম্যান, রাজমিস্ত্রী, ইলেক্ট্রিশিয়ান, খালাসি প্রমুখ। মোটর ট্রলিতে জরুরি সময়ে ওয়েল্ডিং মেশিন, শাবল, গাইতি, করাত, কাটিং মেশিন ইত্যাদিও রাখা হয়।