
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
শিশুদের জন্য নিরাপদ, বৈষম্যহীন, জলবায়ু সহনশীল ও শিশুবান্ধব সমাজ গড়ার লক্ষ্য শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় মেয়েদের হাডুডু ও ছেলেদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আভাস ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় কলাপাড়া উপজেলা প্রশাসন খেলার মাঠে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। আভাস’র প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলামের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান খান, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস প্রমুখ।
প্রথমবারের মতো স্কুল ছাত্রীদের এ হাডুডু প্রতিযোগিতায় লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় চম্পাপুর ইউনিয়নের পাটুয়া আল-আমীন মাধ্যমিক বিদ্যালয় কে পরাজিত করে বিজয়ী হয়। আর ছেলেদের ফুটবল প্রতিযোগিতায় লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় ট্রাইবেকারে পাটুয়া আল-আমীন মাধ্যমিক বিদ্যালয় কে পরাজিত করে বিজয়ী হয়। আর এ খেলা দেখতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ শতশত মানুষ ভীড় করে তাদের উৎসাহ প্রদান করেন।
প্রধান অতিথি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, “শিশু অধিকার বাস্তবায়নে পরিবার, বিদ্যালয় ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়ানো এবং আনন্দময় শৈশব নিশ্চিত করা গেলে তারাই হবে আমাদের আগামীর দিকনির্দেশক।