শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সবাইকে সতর্ক, আন্তরিক ও সজাগ থাকতে হবে -পার্বতীপুর (ইউএনও) আরাফাত আমান আজিজ

 পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পার্বতীপুরে আইনশৃঙ্খলা রক্ষা ও পূজাম-পের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সেকশন কমান্ডার ও সহকারি সেকশন কমান্ডার ও সদস্যদের ব্রিফিং প্যারেড করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা হলরুমে সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গিকার নিয়ে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। এতে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক (টিআই) রুবেল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার ১০ ইউনিয়ন এবং পৌরসভার ভিডিপি দলনেতা-দলনেত্রী এবং আনসার সেকশন কমান্ডার ও সহকারি সেকশন কমান্ডাররা।
প্রধান অতিথির বক্তব্যে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, মন্ডপে সর্বদা সর্তক অবস্থায় থাকতে হবে, আজানের সময়ে উচ্চস্বরে গান, বাদ্য-বাজনা যেন বন্ধ থাকে। শারদীয় দুর্গাপূজায় দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের শিফট অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘেœ তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন। দায়িত্ব পালনে সবাইকে সতর্ক, আন্তরিক ও সজাগ থাকতে হবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকা-ের লক্ষণ দেখা গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
পার্বতীপুর উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষিকা (টিআই) দিপ্তি অধিকারী বলেন, পূজাম-পের নিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। উপজেলায় ১৫০ টি পূজাম-পে ৯৮৪ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়েছে। এরমধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পূজাম-পে সেকশন কমান্ডারসহ ৮ জন করে এবং কম গুরুত্বপূর্ণ পূজাম-পে সহকারি সেকশন কমান্ডারসহ ৬জন করে পুরুষ আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *