তাওহিদ-লিটনের রেকর্ড জুটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক :  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই ইতিহাস গড়লেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। ষষ্ঠ উইকেট জুটিতে ১৬৭ বলে ১২২ রানের দারুণ এক পার্টনারশিপ গড়েন তারা।

যা দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম শতরানের জুটির রেকর্ড ছিল এটি।

রবিবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারী বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পেস তোপে মাত্র ২ রানেই ২ উইকেট এবং দলীয় ২২ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে বসে টাইগাররা।

প্রাথমিক সেই ধাক্কা কিছুটা সামাল দেন অভিষিক্ত তাওহিদ হৃদয় ও তানজিদ হাসান তামিম।

চতুর্থ উইকেটে এই দুজন গড়েন ৯৯ রানের জুটি, যা ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের আগের সর্বোচ্চ জুটির (২০০২ সালে হান্নান সরকার ও হাবিবুল বাশারের ৮৪ রান) চেয়ে বেশি।

তবে দলীয় ১২১ রানে তানজিদ ও পরপরই মুশফিকের উইকেট হারিয়ে বাংলাদেশ যখন আবারও চাপে পড়ে, তখন দলের হাল ধরেন লিটন দাস ও তাওহিদ হৃদয়।

প্রোটিয়া বোলারদের সামনে বুক চিতিয়ে লড়াই করে ষষ্ঠ উইকেটে তারা যোগ করেন ১২২ রান। নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই চাপের মুখে দৃঢ়তা দেখিয়ে অর্ধশতক তুলে নেন তাওহিদ হৃদয়।

তাকে যোগ্য সঙ্গ দিয়ে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান লিটন দাস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলেছে বাংলাদেশ। এতে হৃদয় ১৬৩ বলে ৮৩ এবং লিটন দাস ৮১ বলে ৬৫ রানে ক্রিজে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *